1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

গৌরীপুরে অগ্নিকান্ড ৭ দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুরে ময়মনসিংহের সর্ববৃহৎ মাছের বাজারে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) গভীর রাতে অগ্নিকান্ড ঘটে।

এ অগ্নিকান্ডে ৭টি দোকানে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট টিম প্রায় একঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মোঃ জয়নাল আবেদিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকান্ডে বিপুল মিয়া, হাতেম আলী, বরকত আলী, রূপচান মিয়া, খেজমত আলীর মাছের আড়ৎ ও ফজলু মিয়ার বরফকল ভস্মিভূত হয়ে যায়।

এছাড়াও আবু বক্কর সিদ্দিকের পুত্র বরকত উল্লাহ মঙ্গলবার বিকালে মেসার্স মা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের উদ্বোধন করেন। আত্মকর্মসংস্থানের জন্য ব্র্যাক ব্যাংক থেকে ২লাখ টাকা ঋণ ও নিজস্ব অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নের শুরু করেছিলেন। এ বিষয়ে তিনি বলেন, আগুন আমার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নকে কেড়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি