1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুরের ৪৯ পূজামণ্ডপে চাল বিতরণ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুযোর্গ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরের ৪৯ পূজামণ্ডপে ২৪.৫০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলা প্রশাসানের উদ্যোগে স্থানীয় পাবলিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনুষ্ঠানিক ভাবে মণ্ডপ প্রতিনিধিদের হাতে চালের বরাদ্দপত্র তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলার ৪৯ টি পূজামণ্ডপ প্রত্যেকটিতে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আজ আনুষ্ঠানিক ভাবে মণ্ডপ প্রতিনিধিদের হাতে চালের বরাদ্দপত্র দেয়া হয়েছে।

জানা গেছে, এবার উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে ৪৯টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এরমধ্যে মইলাকান্দা ইউনিয়ন- ৭টি, গৌরীপুর ইউনিয়ন- ৩টি, অচিন্তপুর ইউনিয়ন- ৫টি, মাওহা ইউনিয়ন-৩টি, সহনাটি ইউনিয়ন-১টি, বোকাইনগর ইউনিয়ন – ৩টি, রামগোপালপুর ইউনিয়ন – ২টি, ডৌহাখলা ইউনিয়ন- ৮টি, ভাংনামারী ইউনিয়ন-১টি, সিধলা ইউনিয়ন- ১টি ও গৌরীপুর পৌরসভা-১৫টি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু বলেন, শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য প্রতি বছরের মতো এবারো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল পূজামণ্ডপে সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর সহ পূজামণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি