1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গৌরিপুরে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা। অভিযোগ বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদের বিরুদ্ধে। বিগত নির্বাচনে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, রাম দা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী কার্যালয় হামলা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, রিয়াদের লোকজন জানতে পারলে তাঁর ওপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকানপাট ও বাসাবাড়িতেও এ সময় ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।

মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ বলেন, ‘শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. রিয়াদুজ্জামান বলেন, ‘এর আগে নৌকার কর্মী-সমর্থকেরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে ও কার্যালয় ভাঙচুর করেছে।’

এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে গতকাল শনিবার রাতে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি