1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন
গোপনে মনোনয়নপত্র দাখিল করেছেন পর্যটন লীগের সভাপতি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ পর্যটন লীগের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সাবেক সদস্য এ আর খান স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নিয়ে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ আর খান নিজ এলাকায় না এসে অনেকটা গোপনীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করে ময়মনসিংহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছেন। এর আগে তিনি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন।

ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ আর খান নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের আচারগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ২০০৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পরবর্তীতে ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগ নামে একটি সংগঠন গঠন করে তার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যার্শী ছিলেন। কিন্তু দল থেকে সে সময় মনোনয়ন পান সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন। দ্বাদশ জাতীয় নির্বাচনেও তিনি সুবিধা করতে পারেননি।

এদিকে ২০১৬ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়ে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে এ আর খান নিজেই একটি রাজনৈতিক দল—ফেডারেল ডেমোক্রেটিক পার্টি (এফডি) গঠন করেন। বর্তমানে তিনি এফডি পার্টির প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। তবে এখন পর্যন্ত দলটি নিবন্ধন পায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি