1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

গৃহবধূ টুম্পা হত্যায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

গৃহবধূ টুম্পা হত্যায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামের গৃহবধূ টুম্পা মন্ডল হত্যা মামলায় তার স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৪৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- প্রসেনজিৎ গাইন, অনিমেষ গাইন এবং বিপ্লব কান্তি মন্ডল। এ মালায় প্রসেনজিৎ গাইনের ভাই সুদাশ গাইনকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মন্ডল পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ অক্টোবর বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে চুবিয়ে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়া হয়। ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই সমিত মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন।

২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই কেরামত আলী চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি