1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গৃহকর্তার চুরির অপবাদ, অভিমানে কিশোরীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে গৃহকর্তা চুরির অপবাদ দেওয়ায় মণিমালা (১৩) নামে এক কিশোরী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নে মেইয়া নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত কিশোরী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পাকুড়িয়া এলাকার ময়নাল মিয়ার মেয়ে। নিহত মণিমালা ছোট থেকে নানার বাড়ি সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে মেইয়া গ্রামে নানা আব্দুস সামাদের বাড়িতে থাকত।

নানা অসচ্ছল হওয়ায় মণিমালাকে পার্শ্ববর্তী বাদাই গ্রামের চাকরিজীবী দম্পতি মিনহাজ ও রত্নার বাড়িতে তিন মাস আগে গৃহকর্মীর কাজে দেন।

সূত্রে আরো জানা যায়, কাজের ত্রুটির জন্য প্রায়ই তার ওপর শারীরিক নির্যাতন করা হতো। তিন দিন আগে টাকা চুরির অপবাদ দিয়ে আবারও তাকে নির্যাতন করা হয়। নির্যাতন সইতে না পেয়ে ওই কিশোরী পালিয়ে নানার বাড়ি চলে আসে। পরে নানাবাড়িতে এসে গৃহকর্তা মিনহাজ ও রত্না তাকে নানা ভয়ভীতি দেখায়। কিন্তু মণিমালা চুরির অপবাদ সইতে না পেরে রবিবার বিকেলে নানাবাড়ির ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি