1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গুজব নিয়ে উপদেষ্টা আসিফের ফেসবুক স্ট্যাটাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সরকারবিরোধী নানা ধরনের গুজব নিয়ে সরব হলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (০৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ বিষয়ে কথা বলেনি তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কাফি নামের একজন লিখেছেন, ‘ধরলাম ডক্টর ইউনূস পালিয়ে গেছে, মেনে নিলাম শিশু উপদেষ্টারা লুকিয়ে গেছে, তাদের কথা সব মেনে নিলাম। কিন্তু তাই বলে কি তাদের মা তাদের জান্নাতি আপা পবিত্র মানুষ হাসিনা ক্ষমতা ফিরে পেয়েছে! লাউড এন্ড ক্লিয়ার, মানুষ মরণশীল, ডক্টর ইউনূস এবং তাদের উপদেষ্টারা মরে গেলেও তারা ক্ষমতায় আসতে পারবে না। আসার সম্ভাবনা ছিল কিন্তু এখন তো পাশের দেশ থেকেও দূরে চলে গেল আপা। সুন্দর শান্তির রুলসের বাংলাদেশ চাই।’

এমএ আহমেদ আজাদ লিখেছেন, ‘গুজবের হাতিয়ার হিসেবে এসব বিষয় করা সঠিক, গুজবে আতঙ্ক সৃষ্টি করা যায়, কিন্তু পরবর্তীতে এরাই নিন্দিত হয়।

জয়নুল আবেদিন লিখেছেন, ‘ফ্যাসিবাদী চিন্তাভাবনা ও গণহত্যার পক্ষে যারা সমর্থন দেখাচ্ছেন, তাদের ইতিহাসের অন্ধকার দিকগুলো মনে রাখতে হবে। আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি আমাদের দায়িত্ব পালন করা। সামনের প্রজন্মকে একটি সুস্থ সমাজ উপহার দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

গোলাম মোস্তফা লিখেছেন, ‘ভাই আপনারা গুজবে কান না দিয়ে আপনাদের মতো কাজ করে যান। আপনাদের প্রতি আমাদের অটল বিশ্বাস আছে, আপনাদের প্রতি গভীর ভালোবাসা রইল।’

সোইব হোসেন লিখেছেন, ‘ডিমের দাম বৃদ্ধিতে আমি সরকারকেই দোষ দিব। কেন কন্ট্রোল করতে পারতেছে না! ব্যবস্থা নেয় না কেন? এসব বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নজরদারি দেওয়ার জোর আহ্বান জানাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি