1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গাড়িতে বহনের সময় ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে আজ বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম আজ বৃহস্পতিবার বলেন, আজ সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএচএসের একটি সিকিউরিটি কোম্পানি থেকে সোয়া ১১ কোটি টাকা গাড়িতে নিয়ে সাভারের ইপিজেডে ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা ঢোকাতে নিয়ে যাচ্ছিল। সকাল ৭ টার দিকে হাইয়েস আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের বহন করা গাড়িটির গতিরোধ করে। হাইয়েস মাইক্রোবাস থেকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে হাইয়েস কালো রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।

শরিফুল ইসলাম বলেন, সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় এখন পর্যন্ত তুরাগ থানায় কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি