1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

‘গারোদের নিজস্ব ভাষার মর্যাদা দিয়েছে সরকার’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

বর্তমান সরকার গারোদের নিজস্ব ভাষার মর্যাদা দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী ‘গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশ’-এর সম্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারোদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করে তাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছে। বঙ্গবন্ধু আদিবাসীদের সনাতনী অধিকারসহ রাষ্ট্রীয় পর্যায়ের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে কাজ শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকলের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’

গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশের সভাপতি পাষ্টার শৈবাল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম, গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাংমাসহ স্থানীয় আওয়ামী লীগ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি