1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী-দীপু মনি-রূপাসহ ৯ আসামি, পরের শুনানি ৩ সেপ্টেম্বর বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র কর্ণধার কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে উত্তর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা পুলিশ গতরাতে ভাটারা থানা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, তাপসকে আদালতে পাঠানো হবে। ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। আদালতে তোলার পর তাকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন করা হবে।

শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আত্মগোপনে চলে যান গান বাংলার চেয়ারম্যান তাপস। কয়েকবার জায়গা পাল্টিয়ে তিনি গুলশানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।

তাপস পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

২০১৩ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠাটিন সম্প্রচারে আসে গান বাংলা টিভি। এক সময়ে একছত্রভাবে গানবাংলার নিয়ন্ত্রণ নেন গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা আরমান মুন্নি৷ (ঢাকাটাইমস/০৪নভেম্বর/এসএস/ইএস)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি