1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরে দুর্ঘটনা: বিকল্প পথে চলছে ট্রেন, ৩টির যাত্রা বাতিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরে রেললাইন কেটে ফেলায় ঢাকা-ময়মনসিংহ পথ বন্ধ থাকলেও বিকল্প পথে চলছে ট্রেন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় চলা তিনটি ট্রেনের নির্ধারিত সূচি বাতিল করা হয়েছে এই দুর্ঘটনার পর।

বুধবার এ তথ্য জানান রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মোশারেফ হোসেন ভুইয়া।

ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেল স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোররাত ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন যাত্রী নিহত ও লোকো মাস্টারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেলা সোয়া ১টা পর্যন্ত রেলপথ মেরামত ও ট্রেনটি উদ্ধারের কাজ চলছিল।

রেল কর্মকর্তা মোশারেফ হোসেন ভুইয়া বলেন, জয়দেবপুর-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনগুলো ভৈরব-কিশোরগঞ্জ হয়ে চলছে।

“ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেসের সূচি এক ঘণ্টা পিছিয়ে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ পথে চালানো হচ্ছে। ভোরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে এসে পৌঁছে থেমে থাকে। পরে ট্রেনটি ঘুরিয়ে ময়মনসিংহ স্টেশনে নেয়া হয়। সেখান থেকে ট্রেনটি ভৈরব-কিশোরগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছাবে।”

তিনি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার ও মহুয়া কমিউটার ট্রেনের যাত্রা কর্তৃপক্ষের আবেদনে বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি