1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

গাঁজাসহ ডিবির হাতে যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

নেত্রকোনার কলমাকান্দায় মতিউর রহমান মতিকে (৪৮) গাঁজাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গুতুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মতিউর রহমান কলমাকান্দার টেঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজীউর রহমান গাজীর ভাই।

এসময় তার সহযোগী আলম হাসানকেও (২২) আটক করা হয়। তিনি দক্ষিণ রাণীগাঁ গ্রামের সোয়াব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মতিউর রহমান দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছেন। ক্রেতা সেজে ডিবি পুলিশের একটি দল দেড় কেজি গাঁজা কিনতে ৫২ হাজার টাকায় মতিউর রহমানের সঙ্গে চুক্তি করে।

শুক্রবার রাতে উপজেলার গুতুরা বাজার এলাকায় ওই গাঁজা ডেলিভারি দিতে এসে পুলিশের হাতে আটক হন মতিউর।

নেত্রকোনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, তিনি একজন প্রতারকও । আমরা ক্রেতা সেজে তার সঙ্গে দেড় কেজি গাঁজা কিনতে ৫২ হাজার টাকায় চুক্তি করি। এর আগে তিনি আমাদের স্যাম্পল দেখায়। পরে পুরোটি ডেলিভারি দেয়ার সময় গাঁজার সঙ্গে খড় দিয়ে দেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি