1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলে যাচ্ছে অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ দুই কার্গো এলএনজি কিনবে সরকার বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গলায় ওড়না পেচিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

নেত্রকোনার মদনের পল্লীতে সিমা আক্তার (১৩) নামে এক সপ্তম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। সিমা আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ের গোবিন্দশ্রী বড্ডা গ্রামের এনায়েত কবিরের মেয়ে ও গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে পড়ত।

মেয়েটির মা আমেনা আক্তার বলেন, ‘আজ সোমবার বিকালে আমি রান্নার লাকড়ি আনতে বাড়ির সামনে যাই। হঠাৎ আমার বাংলো ঘরে শব্দ শুনে ভেতরে প্রবেশ করি। তখন দেখি আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তখন আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন আমর মেয়েকে মদন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।

মদন থানার এস আই আব্দুল খালেক বলেন, সিমা আক্তারের মৃত্যুর খবর পেয়ে আমি মদন হাসপাতালে আসি। পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি