1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, যুবদল নেতার হাতে আটক ৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। শনিবার (১ নভেম্বর) রাত প্রায় ১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকার সামনে মশাল মিছিল বের করলে এই ঘটনা ঘটে। পরে একটি পিকআপভ্যানসহ চারজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

মশিউর রহমান রনি জানান, শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয়স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে ব্যানার ও ফেস্টুন টাঙানোর কাজ তদারক করতে আমি লিংক রোড এলাকায় যাই।

ঠিক সেই সময় পাসপোর্ট অফিসের পেছন দিক থেকে একটি মশাল মিছিল এগিয়ে আসে। সন্দেহজনক মনে হওয়ায় আমি ও আমার সঙ্গীরা তাদের থামানোর চেষ্টা করলে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে।
রনি বলেন, ‘আমরা প্রথমে দুইজনকে সাইনবোর্ড এলাকায় ধরতে পারি। এরপর তাদের সঙ্গে থাকা একটি পিকআপ দ্রুত পালাতে চায়। আমরা মোটরসাইকেলে তাদের পিছু নিয়ে পঞ্চবটি এলাকায় গিয়ে বাকি দুইজনকেসহ মোট চারজনকে আটক করি।’

আটককৃতদের মধ্যে কারো পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও তাদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘চারজন ছাত্রলীগ কর্মীকে যুবদল নেতা রনি থানায় সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ছবি সংবলিত ব্যানার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি