1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ছিনতাইকারী সন্দেহে নারী আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছিনতাইকারী সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার গফরগাঁও থানা-পুলিশ তাঁকে ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে তাঁকে আটক করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে আউটডোরে লাইনে দাঁড়ানো এক নারী সেবা গ্রহীতার গলায় থাকা সোনার চেইন ধরে টান দেওয়ার অভিযোগ উঠে ওই নারীর বিরুদ্ধে। এ সময় তাঁকে ছিনতাইকারী সন্দেহে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। গফরগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে জিজ্ঞাসাবাদে তিনি এলোমেলো কথা বললে পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান বলেন, ‘পুলিশকে ঘটনাটি অবহিত করলে তারা এসে জিজ্ঞাসাবাদ করে আটককৃত নারীকে নিয়ে যান। হাসপাতালের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ বিষয়টি তদন্ত করছেন।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুকূল সরকার (ওসি) বলেন, জিজ্ঞাসাবাদে তাঁর কাছে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। পরে তাঁকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি