1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

গফরগাঁও রোলার পিষে দিল অটোরিকশার ৩ যাত্রীকে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কে রোলার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে আহালিয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

স্থানীয়রা জানায়, ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন মারা যান এবং আমির উদ্দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অটোরিকশা ও রোলারটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি