1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গফরগাঁও-য়ে বিশ্ববিদ্যালয়ের দাবি প্রত্যাহার করতে বললেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদ অধিবেশনে একাধিক সংসদ সদস্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ের দাবি উঠলে জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দাবিওগুলো বিবেচনায় রাখার কথা বললেও গফরগাঁও-য়ে বিশ্ববিদ্যালয়ের দাবি প্রত্যাহার করে নিতে বলেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনে একাধিক সংসদ সদস্যের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গফরগাঁও থেকে ময়মনসিংহের দুরত্ব মাত্র ৫২ কিলোমিটার। অপরদিকে ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয় রয়েছে, গফরগাঁও থেকে সে বিশ্ববিদ্যালয়ের দুরত্ব মাত্র ২০ কিলোমিটার। তাহলে গফরগাঁও-য়ে একটা বিশ্ববিদ্যালয়ের দাবি কতটা যুক্তিসঙ্গত সেই দাবি আমি মাননীয় সংসদ সদস্যের উপরেই দিলাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিষয়টি আমরা মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা করবো।’

তিনি বলেন, ‘আমাদের বর্তমানে ৫৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। আগামীদিনে এই বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধিকরণ ও জনগনের চাহিদা মেটানো এবং একটি শিক্ষিত জাবি গঠন করার জন্য আমরা চিন্তাভাবনা করবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি