1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁও কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার দিকে তিন কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়েছে। কৃষকেরা জানান চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

চুরি যাওয়া গরুর মালিকেরা হলেন, কৃষক আলমগীর, শরীফ ও নজরুল ইসলাম।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোয়াল ঘরের তালা ভেঙে চোরের দল কৃষক আলমগীর, শরীফ ও নজরুল ইসলামের ২টি করে মোট ৬টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ একটি চোরের দল।

আলমগীর বলেন, শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে গরুগুলো চুরি করে নিয়ে যায়। কয়েকজন গ্রামবাসী উথুরী গ্রামের এশিয়ান হাইওয়ে রোড দিয়ে পিকআপে গরু নিয়ে যাওয়ার বিষয়টি দূর থেকে দেখতে পান।

উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবরে একটি সংঘবদ্ধ চোরের দল দিবাগত রাতে গফরগাঁও পৌর এলাকা থেকে পাঁচ ব্যবসায়ীর দোকানের সামনে থেকে ১২টি তেলের ড্রাম পিকআপ ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। চুরির বিষয়টি বাজারের বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। ঘটনাটি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি