1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁও কিশোরীর আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

৯৯৯-এ ফোন পেয়ে ময়মনসিংহের গফরগাঁও থেকে এক কিশোরীর আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রসুলপুর ইউনিয়নের নামা কদম রসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত মারুফা আক্তার (১৪) ওই গ্রামের মজিবুর রহমানের মেয়ে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ছাড়া সে নিজে আগুনে পুড়ে আত্মহত্যা করেছে, নাকি কেউ হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে, বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মারুফা বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে বসতবাড়ির প্রায় ৪০০ গজ দূরে বাঁশঝাড়ে মারুফার পোড়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তারা ৯৯৯-এ জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা এসআই জাহাঙ্গীর বলেন, ‘আগুনে সর্বাঙ্গ এমনভাবে পুড়েছে যে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না বোঝার উপায় নেই।’

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি