1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

গফরগাঁওয়ে হত্যা সহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হত্যা-ডাকাতিসহ পাঁচটি মামলার পরোয়ানাভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত আবুল কাশেমকে (৪৫) গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকা থেকে গ্রেপ্তার হয়। আবুল কাশেম উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসএস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আবুল কাশেমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ডাকাত আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা, একাধিক ডাকাতিসহ পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শনিবার ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি