1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গফরগাঁওয়ে স্বর্ণ শিল্পীদের দুঃসময়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে অন্য শ্রেণি পেশার মতো স্বর্ণ ব্যবসায়ীদেরও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে করোনাআইরাস। করোনার প্রাদুর্ভাবের সময় থেকে সংক্রমণের কারণে বিয়ে-সাদিসহ সামাজিক অনুষ্ঠানাদি অনারম্ভর ও তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় স্বর্ণালংকারের ব্যবসায় মারাত্মক প্রভাব পড়েছে। বেকার হয়ে পড়েছেন অধিকাংশ ক্ষুদ্র পেশাজীবী স্বর্ণ শিল্পী। ফলে অনেকেই অন্য পেশায় জীবিকা নির্বাহের পথ খুঁজছেন।

জানা যায়, গফরগাঁও পৌর শহরের জামতলা মোড়ের সোহরাব মার্কেট, সৈয়কত মার্কেট, মধ্য বাজার গোলন্দাজ মার্কেট, বেপারী মার্কেটসহ বিভিন্ন শপিংমল ও গ্রাম-গঞ্জের হাট বাজারে প্রায় ৬০টি স্বর্ণালংকারের দোকান রয়েছে। এসব দোকানে উৎপাদন (প্রডাকশন) ও দৈনিক ভিত্তিতে শতাধিক স্বর্ণ শিল্পী কাজ করেন। কাজ না থাকলে তাদের কোনো আয়-রোজগার থাকে না। গত বছরের মার্চ মাস থেকে মহামারী করোনার কারণে সামাজিক অনুষ্ঠানাদি কমে যাওয়ায় স্বর্ণালংকার ব্যবসায় পড়েছে। তবে পরবর্তীতে করোনা সংক্রমণ কমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকলে স্বর্ণালংকার ব্যবসায়ীরা ব্যবসায়ীক ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় পেশাটি মহা সংকটে পড়েছে। সরকারি নির্দেশনা ও লকডাউনের কারণে স্বর্ণালংকারের দোকানগুলো অধিকাংশ সময় বন্ধ থাকে। অল্প সময় খোলা রাখলেও লোকজন স্বর্ণালংকার তৈরি করতে আসেন না। আর কাজ না থাকায় স্বর্ণ শিল্পীদের অধিকাংশ বেকার হয়ে পড়েন। এ অবস্থায় স্বর্ণালংকার ব্যবসায়ীদের পেশাগত সংকট পার করতে হচ্ছে।

গফরগাঁও স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অনীল রায় বলেন, স্বর্ণ শিল্পী ও স্বর্ণালংকার ব্যবসায়ীদের অনিশ্চিত সময় অতিক্রম করতে হচ্ছে। পেশা ত্যাগের শংকা না থাকলেও খুব কম থাকায় স্বর্ণ শিল্পীদের অনেকেই বেকার আর দোকান মালিকদের অলস সময় পার করা ছাড়া কিছুই করার নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি