1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গফরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিজী উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৭০টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সন্ধায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি একযোগে সারা দেশে দ্বিতীয় পর্যায়ের গৃহগুলো উপকারভোগীদের মধ্যে হস্তান্তর উদ্বোধন করবেন। স্থানীয়ভাবে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গফরগাঁও উপজেলার ৭০টি গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করার কথা রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সাংবাদিক আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, এইচ কবির টিটু, নজরুল ইসলাম, মিথুন, মতিউর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, খাস জমি প্রাপ্তি সাপেক্ষে দ্বিতীয় পর্যায়ে উপজেলার দত্তেরবাজার ৩১টি, পাইথল ১৭টি, সালটিয়া ৫টি, মশাখালী ৭টি ও লংগাইর ইউনিয়নে ৮টি গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বিভিন্ন ইউনিয়নে ২০০টি গৃহহীন পরিবার জমিসহ গৃহ পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম দ্বিতীয় পর্যায়ের ৭০টি গৃহ নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরে বলেন, ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশে দ্বিতীয় পর্যায়ের গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর উদ্বোধন করবেন। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল স্যার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গফরগাঁও উপজেলার ৭০টি গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি