1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

গফরগাঁওয়ে সাঁতরাতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের পানিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে সাইমুর রহমান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুইনগার বিলে এ ঘটনা ঘটে।

নিহত সাইমুর রহমান উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাইমুর রহমান তার দুই ভাতিজা অনিক (১৭) ও জোবায়েরকে (১৫) সঙ্গে নিয়ে গ্রামের গুইনগার বিলের পানিতে সাঁতার কাটতে যান। তিনজন একবার সাঁতার কেটে বিলের অপর প্রান্তে যায়। পুনরায় সাঁতার কেটে বিলের মাঝামাঝি আসতেই সাইমুর রহমান পানিতে তলিয়ে যান। অনিক ও জোবায়ের পারে উঠে চিৎকার দিলে স্থানীয়রা এসে বিলের পানি থেকে সাইমুর রহমানের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, যত দূর শুনেছি ছেলেটির শ্বাসকষ্ট ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি