1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

গফরগাঁওয়ে লকডাউন বাস্তবায়নে অভিযান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সেনা ও পুলিশের সহযোগিতায় অন্তত ৫০টি পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক না পরা, অহেতুক ঘুরে বেড়ানো ও দোকানে বসে আড্ডা দেওয়ায় ১৫টি মামলার বিপরীতে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেন। উপজেলার গফরগাঁও ও পাগলা থানা এলাকায় আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই অভিযান চলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সেনা ও পুলিশ সদস্যরা শনিবার সকাল থেকে রাত পর্যন্ত পৌর শহর, গয়েশপুর, মশাখালী, রাওনা, কান্দিপাড়া বাজার সহ উপজেলার অন্তত ৫০টি পয়েন্টে অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, অনেকেই লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন, স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাচল করছেন। এতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় লকডাউন বাস্তবায়নের কোনো বিকল্প নাই। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি