1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

গফরগাঁওয়ে যুবলীগকর্মীকে কোপাল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবলীগকর্মী ব্যবসায়ী স্বপন মিয়াকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার গোলাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লংগাইর আসার পথে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে যুবলীগকর্মী ও ব্যবসায়ী স্বপন মিয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লংগাইর আসার পথে পথ রোধ করে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে স্বপন মিয়ার ডান পা, ডান হাত ভেঙে ফেলে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বপন মিয়ার বাবা মোজাম্মেল হক বলেন, আমার ছেলে বাড়ি থেকে আসার পথে সন্ত্রাসীরা হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে। আমি উপযুক্ত বিচার চাই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, যুবলীগকর্মী ব্যবসায়ী স্বপনের উপর অস্ত্রধারী সন্ত্রাসী আমির, কালামের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে এলাকায় অফিসার পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি