1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

গফরগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মোহন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার মোহনকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যায় সে। আজ রবিবার বিকালে উপজেলার শিবগঞ্জ বাজার যাত্রী ছাউনীর সামনে এ ঘটনা ঘটে। নিহত মোহন উপজেলার রাওনা ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে। তবে তাৎক্ষনিক ভাবে ঘটনার কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের আব্দুস সাত্তারের ছেলে মোহন মটরসাইকেল যোগে আজ রবিবার বিকাল সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে যাওয়ার পর অজ্ঞাত দুই দুর্বৃত্ত রামদা দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে মূমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানালে গফরগাঁও থানার অফিসার ইনচাজ অনুকুল সরকার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মূমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহত মোহন মারা যান।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি