1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

গফরগাঁওয়ে মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
ছবি-  সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

গফরগাঁও থানা সূত্রে জানা যায়, গফরগাঁও থানা পুলিশের একাধিক টিম গতকাল শনিবার (৮ অক্টোবর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শিলাসী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. কাইয়ুম, যশরা গ্রামের ইছুব আলীর ছেলে এমদাদুল হক, উথুরী গ্রামের আবুল বাশারের ছেলে মো. শিহাব, একই গ্রামের আবুল ফজলের স্ত্রী মাফিয়া খাতুন, চরআলগী নিধিয়ার চর ভাটিপাড়া গ্রামের বাদল মিয়ার ছেলে ফকরুল, ঘাগড়া গ্রামের মৃত আবুল বাশার ওরফে দুলাল ঢালীর ছেলে রফিক ঢালী, ভারইল গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে খোকন মিয়া, রাঘাইচটি গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহফুজ, পাঁচুয়া গ্রামের সাদত খাঁ’র ছেলে হাফিজুল খাঁ ও ভরভরা গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. তানভীর।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘থানা ও আদালতে দায়েরকৃত জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ‘

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি