1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

গফরগাঁওয়ে মাদকাসক্তের নিজ বসত ঘরে আগুন!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি করে নিজের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জিসান(২২) নামে এক মাদকাসক্ত। এতে মাটির ঘরের পাঁচটি কক্ষ সম্পূর্ণ ছাই হয়ে যায় ও দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বুধবার (০৭ এপ্রিল) রাতে উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের সতেরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের সতেরবাড়ি গ্রামের মৃত সাইফুজ্জামানের ছেলে জিসান দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। জিসানের অত্যাচারে তার মা বেশ কিছুদিন ধরে ময়মনসিংহে এক আত্মীয়ের বাসায় থাকেন। চার-পাঁচদিন পূর্বে মোবাইলে মায়ের সঙ্গে জিসানের কথা কাটাকাটি হয়। বুধবার রাত পৌনে ৯টার দিকে জিসান হঠাৎ নিজেদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভালেও পাঁচটি কক্ষের চালা, সব আসবাবপত্র, জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের সময় জিসান বাড়ি থেকে পালিয়ে গেলেও গভীর রাতে বাড়ি ফেরে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘মাদকাসক্ত ছেলেটির অত্যাচারে তার মা বেশ কিছুদিন বাড়ি ছেড়ে ময়মনসিংহে আত্মীয়ের বাসায় থাকেন। যে ছেলে নিজের ঘর পুড়াতে পারে সে এলাকার যে কারো ক্ষতি করতে পারে। আমরা এলাকাবাসী বসে কী করা যায় সিদ্ধান্ত নেব।’

পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, এলাকার লোকজন বলেছেন ছেলেটি মাদকাসক্ত ও নিজের ঘর আগুন দিয়ে পুড়িয়েছে। সেটা ধরেই আমরা বিষয়টি তদন্ত করছি। সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি