1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেশব্যাপী মহামারী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ সরকারের প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ‘এলডিডিপি প্রকল্পের’ অধীনে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর এ উদ্যোগ বাস্তবায়ন করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম তার দপ্তরের সামনে এ ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মামুনুর রহমান, ভ্যাটেরিনারি সার্জন ডা. আরিফুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা ফজলুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক শাহজাহান সিরাজী প্রমুখ।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মামুনুর রহমান বলেন, প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চলবে। এখানে জনগণের চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে পুষ্টিমান সম্পন্ন পণ্য সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি