1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের ১২টি মামলা, জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ও থানা প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের গো-হাটা ও আশপাশের এলাকায় এই অভিযান চলে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকারসহ গফরগাঁও থানার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হেলমেট না পরা, যানবাহনের লাইসেন্স না থাকায় ও মাস্ক না পরায় ১২টি মামলায় আড়াই হাজার টাকা জরিমানা করেন এবং মহামারী করোনা সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণাসহ উপস্থিত মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে মানুষ সচেতন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করোনা প্রতিরোধ বিষয়ে যে ১৮ দফা নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি