1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার উদ্যোগে ও পাগলা থানা পুলিশের সহযোগিতায় অনুমোদনহীন সার বিক্রি, পোলট্রি খাদ্য বিক্রি, মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে পাগলা থানাধীন মুখি বাজার, শাহ মিছকিন মাজার ও আশপাশের এলাকায় এই অভিযান চলে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, পাগলা থানার ওসি রাশেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনিসহ পাগলা থানার পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৮টি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাড়ে ৭ হাজার টাকা প্রতীকী জরিমানা আদায় করেন এবং ১০টি স্থানে মহামারী করোনা সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে উপস্থিত মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করোনা প্রতিরোধ বিষয়ে যে ১৮ দফা নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি