1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রসহ নিহত ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে সংযোগ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে রাজিব (২১) নামে এক ইলেকট্রিশিয়ান ও উছমান ওরফে রামিম (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার ভরভরা নামা পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইলেকট্রিশিয়ান ভরভরা নামা পাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আর স্কুল শিক্ষার্থী উছমান ওরফে রামিম একই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা নামা পাড়া গ্রামের কাইয়ুম মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ লাইনের তার মাটিতে নামিয়ে কাজ করছিলেন একই এলাকার ইলেকট্রিশিয়ান রাজিব। এ সময় পাশে অবস্থান করছিল উছমান। হঠাৎ বিদ্যুৎস্পর্শে তারা পাশের পুকুরে ছিটকে পড়ে। খোঁজ পেয়ে বাড়ির লোকজন দুজনকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি