1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্মাণাধীন মার্কেটে বিদ্যুৎস্পর্শে সিদ্দিক হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পৌর শহরের চাঁদনী হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক হোসেন উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাঁদনী হল মোড় এলাকায় নির্মাণাধীন একটি মার্কেটের দুই তলার ছাদে রড উঠানোর সময় পাশের বিদ্যুতের লাইনে রড পড়ে যায়। এতে সিদ্দিক গুরুতর আহত হন। এ সময় সঙ্গীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। কিন্তু নিহতের পরিবার এ ব্যাপারে অভিযোগ না করায় আমাদের কিছু করার নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি