1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে গরু চরাতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আছর উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের পশ্চিম ধামাইল গ্রামে এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় পল্লী বিদ্যুতের লাইনে কাজ চলছিল। এ সময় বৃদ্ধ আছর উদ্দিন গরু চড়াতে পল্লী বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুতের খুঁটি তাঁর ওপর পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ বিভাগের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি