1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গফরগাঁওয়ে প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিলেন ইউপি চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

চা পান না করে উদ্ধৃত অর্থ দিয়ে প্রতিবন্ধীদের হুইলচেয়ার দিলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ চেয়ার দেওয়া হয়।

মঙ্গলবার উপজেলার পাগলা থানাধীন হাতেমতাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ১০ জন অসহায় দুস্থ প্রতিবন্ধীর মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।

লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম, পাগলা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান, লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন সরদার, ইউপি সদস্য রেহনুমা তারামুন দিতি।

এছাড়াও স্বাবলম্বীকরণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে এলজিএসপি-৩ অর্থায়নে ১০ জন কর্মজীবী নারীর মাঝে নগদ অর্থ ও সেলাইমেশিন বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি