1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গফরগাঁওয়ে পুত্রবধূর মৃত্যুর ‘গুজবে’ শাশুড়ির আত্মহত্যা!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নূপুর হারানোর ঘটনায় শাশুড়ির আঘাতে অসুস্থ হয়ে পড়েন অন্তঃসত্ত্বা পুত্রবধূ। পরে আহত পুত্রবধূর মৃত্যুর ‘গুজবে’ আত্মহত্যা করেন শাশুড়ি। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামে।

গতকাল শুক্রবার বিকেলে শাশুড়ি হেনা বেগম (৫০) আত্মহত্যা করেন।

তিনি ওই গ্রামের তফাজ্জল হোসেনের স্ত্রী। গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। আহত শিপা বেগম (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, হেনা বেগমের ছোট ছেলের স্ত্রীর পায়ের নূপুর হারিয়ে যায়। এ নিয়ে হেনা বেগমের সঙ্গে বড় ছেলের স্ত্রী শিপা বেগমের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি ওই অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে লাথি মারেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে শিপা মারা যাওয়ার ‘গুজব’ ছড়িয়ে পড়ে এলাকায়। এমন গুজব শুনে ভয়ে আত্মহত্যা করেন হেনা বেগম।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাতে একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি