1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে পাঠদানে প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনাজনিত কারণে দীর্ঘদিন বন্ধের পর পুনরায় পাঠদানের জন্য প্রস্তুত সকল শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার থেকে আবার মুখরিত হয়ে উঠবে প্রতিটি শিক্ষাঙ্গন।

আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় তারা শিক্ষকসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি রক্ষায় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।

জানা যায়, উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৬টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৬৫টি দাখিল, আলিম, ফাজিল মাদরাসা ও ১৬টি কলেজ বন্ধ ছিল। করোনা সংক্রমণ কমার প্রেক্ষিতে সরকার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুতির অংশ হিসাবে শনিবার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পাঠদান, শিক্ষক ও অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম বলেন, আমিসহ সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তাগণ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। প্রতিটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ধোয়া-মোছা, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের চারপাশে স্প্রে করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, করোনাজনিত কারণে ঘরবন্দি থাকায় শিক্ষার্থীরা মানসিক চাপে আছে। বিদ্যালয়ে ফিরেই তারা হয়তো চঞ্চল হয়ে উঠবে। শিক্ষকরা যাতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করে পড়ালেখায় উৎসাহিত করেন সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি