1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

গফরগাঁওয়ে নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে হোটেল খোলা রাখায় ও মুখে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় গফরগাঁও মধ্য বাজার, চাঁদনী হল মোড়ে পৃথক অভিযান পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ টি মামলার বিপরীতে এক হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ব্যবসায়ী, গাড়ি চালকসহ লোকজনের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মহামারী করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি