1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক

গফরগাঁওয়ে নিখোঁজ প্রতিবন্ধী তরুণ, পরে মিলল লাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে গোসল করার সময় পানিতে তলিয়ে নিখোঁজ রাসেল (১৮) নামে এক প্রতিবন্ধী তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের রেলওয়ে স্টেশন পুকুরে এ ঘটনা ঘটে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী রাসেল পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং তিনি গফরগাঁও স্টেশন এলাকায় ভিক্ষা করতেন।

উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী রাসেল পুকুরে গোসল করার সময় হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বলেন, আমরা খবর পেয়ে প্রায় একঘণ্টা চেষ্টা করে লাশ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। সেখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি