1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

গফরগাঁওয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন বাদ পড়া ৭৪০ জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গল ও বুধবার ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত গণটিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রে আসেননি ৭৪০ জন মানুষ। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন বাদ পড়া ৭৪০ জনের বৃহস্পতি ও শনিবার স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার সুযোগ রয়েছে।

জানা যায়, মঙ্গলবার পৌর কার্যালয় ও ১০টি ইউনিয়ন পরিষদে এবং বুধবার মশাখালী, রাওনা, যশরা, লংগাইর ও পাইথল ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকাদান অনুষ্ঠিত হয়। এতে প্রতি কেন্দ্রে ৬০০ করে মোট ৯ হাজার ৬০০ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার কথা। কিন্তু দুই দিনের ক্যাম্পেইনে ১৬টি কেন্দ্রে ৮ হাজার ৮৬০ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হলেও ৭৪০ জন মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিতে আসেননি। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বাদ পড়াদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য বৃহস্পতিবার পৌরসভা কার্যালয় ও ১০টি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এবং শনিবার মশাখালী, রাওনা, যশরা, লংগাইর ও পাইথল ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকবেন। বাদ পড়া ব্যক্তিরা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা কার্ড ও এনআইডি নিয়ে স্ব-স্ব কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান বলেন, আমাদের দুই দিনের ক্যাম্পেইনে প্রথম ডোজ টিকা নেওয়া ৭৪০ জন দ্বিতীয় ডোজ টিকা নিতে আসেননি। বৃহস্পতি ও শনিবার তাদের জন্য বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। টিকা কার্ড ও এনআইডির ফটোকপি নিয়ে স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি