1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

গফরগাঁওয়ে দুই হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকালে চাঁদনী হল মোড় এলাকায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এই বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফে আল মুইজ, শাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৯৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকে ৫ কেজি উচ্চ ফলনশীল আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি