1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গফরগাঁওয়ে দুই মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। পরে তাদের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রবিবার গভীর রাতে জন্মে জয় এলাকায় এ অভিযান চালানো হয়। আজ সোমবার আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই আব্দুল জলিল সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে জন্মে জয় এলাকায় অভিযান চালিয়ে সালটিয়া এলাকার শাহাব উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৩৭) ও চরআলগী ইউনিয়নের কামারিয়া চর গ্রামের অধোরটেক এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে দেলোয়ারা বেগম রিতাকে (৫১) আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ এর সত্যতা স্বীকার করে বলেন, মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি