1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গফরগাঁওয়ে দিনে-দুপুরে হাসপাতালের ভেতর থেকে চুরি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। এ সময় খোঁজ পেয়ে ভুক্তভোগীরা কান্নাকাটি, হৈচৈ শুরু করলে অজ্ঞাত নারী চোরেরা পালিয়ে যায়।

আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও শিশুদের টিকাদান কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগে ২৪ ঘণ্টা সেবা দেওয়া হলেও আউটডোরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। ফলে সকাল থেইে আউটডোরে ভিড় লেগে থাকে। এ সময় রোগীর দালালসহ উটকো লোকজনের উৎপাত বেশী হয়। সোমবার দুপুর ১২টার দিকে আউটডোর টিকিট কাউন্টার ও শিশুদের টিকাদান কেন্দ্রের সামনে ভিড়ের মধ্যে জন্মেজয় এলাকার মালিনা, পুকুরিয়া গ্রামের আখি ও ভারইল গ্রামের হোসনে আরা নামে তিন নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান বলেন, আমি অফিসিয়াল কাজে বাইরে আছি। একজন ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছে। হাসপাতালের আউটডোর ইনডোরসহ সম্পূর্ণ কম্পাউন্ড সিসি টিভি ক্যামেরার আওতায় আছে। সিসি ক্যামেরার ফুটেস দেখে অবশ্যই এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি