1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

গফরগাঁওয়ে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহিনুর আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সবুজ মিয়ার মেয়ে। সে স্থানীয় খারুয়া বড়াইল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত কিছুদিন যাবত শাহিনুর মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ বিকেলে হঠাৎ করে শাহিনুর ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এ সময় শাহিনুরের মা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ডাক দিলে কোন সাড়া দেয়নি।

শাহিনুরের মা জানালা দিয়ে মেয়েকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি (তদন্ত) মির্জা মাজাহারুল আনোয়ার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি