1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে বহিরাগত দুই আন্তঃজেলা মাদক কারবারিকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধিন মেরাশানি গ্রামের শাহীন চৌধুরীর ছেলে জিসান চৌধুরী (১৯) ও মৃত আলী আকবর চৌধুরীর ছেলে মুন্না চৌধুরী (২২)।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাগলা থানা পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সহযোগিতায় মাইজবাড়ি বাজার থেকে তিন কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি দলের ওই দুই সদস্যকে আটক করে থানায় নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, সিএনজিযোগে গাঁজাসহ দুই মাদক কারবারি আসছে খবর পেয়ে পাগলা থানা পুলিশে খবর দেই। পরে মাইজবাড়ি মোড়ে সিএনজি আটকে তিন কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, আটককৃতরা আন্তঃজেলা মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে প্রেরণ করা হয়েছে। মূল হোতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি