1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

গফরগাঁওয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারের জারি করা ১৮ দফা সুরক্ষা নির্দেশনা বাস্তবায়নে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান, সদস্য প্রেস ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম স্মারণীক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার, গফরগাঁও থানার ওসির প্রতিনিধি ওসি তদন্ত আনোয়ারুল আবেদীন, পাগলা থানার ওসির প্রতিনিধি ওসি তদন্ত কামাল উদ্দিন প্রমুখ।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত গত সোমবারের ১৮ দফা সুরক্ষা নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে খোলামেলা আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের জারি করা ১৮ দফা সুরক্ষা নির্দেশনা যথাযথ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি