1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

গফরগাঁওয়ে অটোরিকসার ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

Autoময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকসার ধাক্কায় গুরুতর আহত হয়ে হাফিজ উদ্দিন(৭০) নামে এক বৃদ্ধ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে মারা গেছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া-দেওয়ানগঞ্জ সেতুতে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মাইজপাড়া গ্রামের কৃষক হাফিজ উদ্দিন সোমবার বিকালে পৌর শহরের সালটিয়া হাটে আসেন। সন্ধ্যা ৬টার দিকে বাজার করে ব্যাটারি চালিত অটো রিকসাযোগে বাড়ি ফেরার সময় সালটিয়া-দেওয়ানগঞ্জ সেতুর উপর বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকসা ধাক্কা দেয়। এতে হাফিজ উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার রাত ১১টায় হাফিজ উদ্দিন মারা যান।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিহতের ভাই বেলাল উদ্দিন থানায় উপস্থিত হয়ে হাফিজ উদ্দিনের মৃত্যুতে তাদের পরিবারের কোনো অভিযোগ নাই জানিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের লিখিত আবেদন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি