1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

গফরগাঁওয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় সাদিকুল নামে তিন বছরের এক শিশু মারা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের শিবগঞ্জ-ধলা সড়কের লক্ষ্মণপুর ফুটাঙ্গির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সাদিকুল লক্ষ্মণপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের ফুটাঙ্গির মোড় এলাকায় শিবগঞ্জ-ধলা সড়কের পাশে শাহিন মিয়ার বাড়ি। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কটকটি বিক্রেতা শাহিন মিয়ার বাড়ির সামনে এসে হাঁক দিলে শিশু সাদিকুল কটকটি খাওয়ার বায়না ধরে। পরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে রাস্তা অতিক্রম করে কটকটি কিনে বাড়ি আসার সময় ব্যাটারিচালিত দ্রুতগামী একটি অটোরিকশা সাদিকুলকে চাপা দেয়। এতে শিশু সাদিকুল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাদিকুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। শিশুটির দাদা আব্দুস সাত্তার আমার পরিষদের চৌকিদার।’

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে আমার অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি