1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ

গণভবনের আশপাশে মোবাইল হারালেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

গণভবনের আশপাশের এলাকায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এ ঘটনায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি এ জিডি করেন।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইল ফোনটি হারিয়েছেন তা বলতে পারছেন না। তবে তার ধারণা, শেরে বাংলা নগর থানার গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ বিকেলে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই মনোনয়ন তালিকায় নতুনদের মধ্যে থেকে চমক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন সাকিব আল হাসান।

গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি