1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য সারা দেশে তিন জুমা দোয়া-মোনাজাত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১৫, ২২ ও ২৯ নভেম্বর দেশের সকল মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত তীব্র ছাত্র-গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সরকার পতনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে প্রাণ ঝরে অনেকের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় মোট এক হাজার ৫৮১ জন নিহত হয়েছে। আন্দোলনে আহত হয়েছে ৩১ হাজারের বেশি মানুষ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ও আহতদের তালিকা প্রণয়ন করছে এ আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠনটির স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি; যাতে তাদের সংগ্রহ করা হিসেবে সারা দেশে মোট ১,৫৮১ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি